বর্তমান আবহাওয়া
ইউনিয়ন পরিচিতি
কামারজানি
নামাজের সময়সূচি
ইতিহাস ও প্রেক্ষাপট
কামারজানী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ। এটি ২৯.৭১ কিমি২ (১১.৪৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৩,১৯৬ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১১টি ও মৌজার সংখ্যা ১২টি। কামারজানি ইউনিয়ন এর প্রাথমিক প্রতিষ্ঠান সংখ্যা ৮টি। মাধমিক বিদ্যালয় ৩টি। গত ২৭ মার্চ,২০২৪ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ পর্যায়ে সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ নামে স্থাপন অনুমোদন হয়েছে এবং ০৫ ফেব্রুয়ারী,২০২৫ খ্রি: তারিখে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পেয়েছে। বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ওস্তাদ আইয়ুব আলী সরকার প্রতিষ্ঠাতা এবং তার পুত্র উন্নয়ন সংগঠক এম সাদ্দাম হোসেন পবন নতুন অনুমোদিত উচ্চ মাধ্যমিক কলেজের উদ্যোক্তা প্রধান হিসেবে ভূমিকা রাখেন।